আজকের শিশু কিশোর তরুণেরাই ভবিষ্যত দেশ ও জাতির কর্ণধার। এদের গভীরে লুকিয়ে রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা। কোমলমতি শিক্ষার্থীর অভ্যন্তরে ফুটনোম্মূখ মেধার সুষ্ঠু বিকাশ ও জ্ঞানালয় তৈরীর জন্য নিজেকে নিবেদন করতে চাই। অধিবাসীরা বরাবরই শিক্ষানুরাগী ও জ্ঞান পিপাশু অথচ অত্র এলাকায় ভাল কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের শিক্ষা বিশেষ করে নারী শিক্ষা উপেক্ষিত ছিল। এলাকার সন্তান হিসেবে আমাকে এ বিষয়টি গভীরভাবে পীড়া দিত। একটি সামাজিক দায়বদ্ধতা সর্বদা আমাকে তাড়িয়ে বেড়াত। সুতরাং এলাকার জন্য কিছু একটা করা চাই-ই- এই অনুপ্রেরণা থেকেই আমার এক সময় মনে হয় অবশ্যই অত্র এলাকায় একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার।
প্রতিষ্ঠান প্রধানের বাণী
পৃথিবী আজ হাতের মুঠোয়। অগ্রযাত্রার এ মিছিলে সামিল না হতে পারলে আমাদের ঠিকানা হবে দূরতিক্রমনীয় এক প্রাচীর পশ্চাতে। তখন কূপমন্ডূকের মত বদ্ধ বলয়ে নিরন্তর মাথা ঠোকাঠুকি। নিশ্চয়ই আমরা নিজেদেরকে এমন বেহালদশা দেখতে চাই না। তাই এসো নবীন, ঝাঁপিয়ে পর অসীম জ্ঞান সমুদ্রে।